যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তানজিন তিশার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ PM ৫৭
দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তানজিন তিশার

অভিনেত্রী তানজিন তিশা; ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অনুভূতির কথা জানান তানজিন তিশা। এ সময় তিনি সাধারণ মানুষ ও নারীদের নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টিও তুলে ধরেন।

তানজিন তিশার মতে, অনেক সময় মানুষ এমন সমস্যায় জড়িয়ে পড়েন, যার জন্য তারা দায়ী নন। এসব ঘটনায় অন্যায়ের শিকার হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তার বিষয়ে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজন বলেও মত দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

এদিকে ছোটপর্দায় দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের পর এবার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা তাঁর সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

তানজিন তিশা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!