যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ডা. ফিরোজা মুশিরা

পপি দেবী থাপা

পপি দেবী থাপা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ AM ২৮৪
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ডা. ফিরোজা মুশিরা

ছবি: সবুজ নিশান

মানবসেবায় অবদানের জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের চিকিৎসক ফিরোজা মুশিরা।

২৯ আগস্ট বিকেল ৪টায় বিজয়নগরের হোটেল অর্নেটে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পুরস্কারে সম্মানিত করা হয়।

মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী, ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমা বেগম নাজু এবং মানবসেবা সভাপতি এটিএম মমতাজুল করিম।

চিকিৎসক ফিরোজা মুশিরা দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ফিরোজা মুশিরা বলেন, এই পুরস্কার তাকে আরও বেশি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। তিনি এ অর্জনকে আগামী দিনের কাজের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছেন এবং তাকে সম্মানিত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ফিরোজা মুশিরা মানবসেবা সার্ক কালচারাল ফোরাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!