নেপালে আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকার দৃশ্য। ছবি: সংগৃহীত
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২৪ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের বিপর্যয় প্রশমন সংস্থার সর্বশেষ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
নেপালে বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৮৩ জন। অন্যদিকে চীনের তিব্বতে প্রাণ হারিয়েছেন ২১ জন এবং নিখোঁজ রয়েছেন ৫৪১ জন।
গত ২৬ আগস্ট শুরু হওয়া এই ভয়াবহ দুর্যোগে নেপাল ও তিব্বতের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাতেও এর প্রভাব পড়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া কয়েকটি মরদেহ ভারতের ভূখণ্ডেও পৌঁছেছে। ভারত থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হলেও সেগুলো নেপাল বা তিব্বতের মৃতের সরকারি সংখ্যার সঙ্গে যুক্ত করা হয়নি।
নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে পর্বতারোহী এবং তিব্বতের পবিত্র কৈলাস মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রীরাও রয়েছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কৈলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হিসেবে পরিচিত।
দুর্যোগের পর নেপাল ও তিব্বতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
নেপাল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!