যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ফ্রেসনোতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM ৫৮
ফ্রেসনোতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনার প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবারের (৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছের ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের তথ্যের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি তৎপরতায় ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। গুরুতর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহেও সাময়িক বিঘ্ন ঘটে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎবিভ্রাটের মানচিত্র অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের একটি অংশ কিছু সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

ক্যালিফোর্নিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!