যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:১৩ PM ৫৩
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণের ফাইল ছবি।

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া এক লাখ টাকা জরিমানার আদেশও বহাল রয়েছে।

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া তার বোনের শ্বশুর মো. হিটু শেখের ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় আছিয়াকে।

চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ২০২৫ মারা যায় শিশুটি। ঘটনার পর আসামি হিটু শেখকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তদন্ত শেষে একই বছরের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরে মামলার বিচার শেষে ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের আদেশের পর আইন অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামির পক্ষ থেকেও দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়। এসব আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

মাগুরা শিশু আছিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!