যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM ৭৪
রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের সময় বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারের সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি অভিযান হয়েছে মিরপুর বিভাগে। এ বিভাগ থেকে ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৮৩, উত্তরা বিভাগে ৬৬, গুলশান বিভাগে ৪৮, মতিঝিল বিভাগে ৪৫ এবং ওয়ারী বিভাগে ৪০ জন গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদক ও মালামালও উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার ২২৮টি ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম এবং একটি সিটি গোল্ডের কানের দুল। একই সময়ে ছয়জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!