যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ PM ৬৬
পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের কথাও বলেন প্রধানমন্ত্রী।

সভায় পরিবেশ দূষণের বিভিন্ন দিক নিয়ে সরকারের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে ইতোমধ্যে নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি এবং সামনে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সভায় পর্যালোচনা করা হয়।

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বিশেষ করে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।

তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!