যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

হিলি কাস্টমসে ধ্বংস দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM ৫১
হিলি কাস্টমসে ধ্বংস দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য

ছবি:সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিভিন্ন সময়ে জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ধ্বংস করা পণ্যের মধ্যে খাদ্যপণ্য, প্রসাধনী, তামাকজাত সামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশানসংলগ্ন নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় সংশ্লিষ্ট ধ্বংস কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস করা পণ্যের মোট পরিমাণ প্রায় দেড় টন। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে জব্দ, বাজেয়াপ্ত কিংবা নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হওয়া এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া পণ্যগুলো ধ্বংস করা হয়েছে।

পণ্য ধ্বংস কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ।

এ ছাড়া জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিলি কাস্টমস কাস্টমস অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!