যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM ৪৮
তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সভায় সফর ঘিরে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জ্যাকসন হাইটসের সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল।

সভায় জানানো হয়, তারেক রহমানের সফরকে সামনে রেখে বিভিন্ন স্টেট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের নিয়ে এ পর্যন্ত ৩৪টি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভা থেকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে সবাইকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো পরিস্থিতিতেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভুঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা ও জাকির হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতারা কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সভায় নিজেদের অবস্থান জানান। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কর্মসূচিগুলো সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যেও তারা কাজ করার কথা জানান।

যুক্তরাষ্ট্র বিএনপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!