যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

চার পুলিশ সুপারের বদলি, দুজন গেলেন ডিএমপিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ PM | সর্বশেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM ৪০
চার পুলিশ সুপারের বদলি, দুজন গেলেন ডিএমপিতে

বাংলাদেশ পুলিশের প্রতীকী ছবি; ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চার পুলিশ সুপারকে (এসপি) নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে বাগেরহাট ও চুয়াডাঙ্গার বর্তমান দুই এসপিকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। একইভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহল কবীর খানকেও ডিএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের ঢাকার পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে চার কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!