ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহারের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এমন পাসপোর্ট দিয়েই প্রাথমিক নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করা হয়েছে। ফলে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত সময়ের মধ্যে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
তবে প্রাথমিক নিবন্ধনের পর ভিসা পাওয়ার আগে পাসপোর্টের মেয়াদ অবশ্যই হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট হজযাত্রী বা হজ এজেন্সিকে পিলগ্রিম আইডি দেওয়ার সময় ই-হজ সিস্টেমে এমন পাসপোর্ট জমা দিতে হবে, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত রয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মেয়াদসহ হালনাগাদ পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল না করলে হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। তাই মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা আগ্রহী হজযাত্রীরা ওই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!