যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

হাতীবান্ধায় আসামি ছিনিয়ে নেয়ার সময় দুই পুলিশ আহত

মোঃ ওয়াদুদ আহমেদ মিলু (লালমনিরহাট)

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৮ PM | সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ১২:৩১ AM ১০৯
হাতীবান্ধায় আসামি ছিনিয়ে নেয়ার সময় দুই পুলিশ আহত

ছবি : সবুজ নিশান

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
(২৯ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র হাতীবান্ধা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগ সুত্রে ও মামলার বাদি জাকিরুল জানান গত (সেপ্টেম্বর)দুটি ছাগল চুরি যায়।পরে সিসিটিভির ফুটেজে আসামি ফিরোজকে ছাগল দুটি নিয়ে যেতে দেখে। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে আসামি পক্ষের লোকজন মটরসাইকেলসহ তাদের পুকুরে ফেলে দেন।এতে দুই এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন। পরে আসামি ফিরোজকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট হাতীবান্ধা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!