যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM ৬৪
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০

কুমিল্লার দাউদকান্দিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। ভোরে বাসগুলোর একটি দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধারে কাজ করে। দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!