যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার রাতে ২০ ঘণ্টা গ্যাস থাকবে না বগুড়ার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ AM ৭৬
বৃহস্পতিবার রাতে ২০ ঘণ্টা গ্যাস থাকবে না বগুড়ার যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনে টাই-ইন কাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে টানা ২০ ঘণ্টা বগুড়া শহর ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, ১০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এই সময়ে শুধু আবাসিক গ্রাহক নয়, বগুড়া শহর ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন। এর মধ্যে রয়েছে—আবাসিক গ্রাহক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার গ্রাহক, সিএনজি স্টেশন। অর্থাৎ নির্ধারিত ২০ ঘণ্টায় বগুড়া শহর নেটওয়ার্কের আওতাধীন সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে পিজিসিএল। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!