যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

দুই ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির অ্যাপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ PM ৬৭
দুই ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির অ্যাপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে অবস্থিত অ্যাপেক্স শোরুমে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। একাধিক ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীতে অবস্থিত অ্যাপেক্স ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাত ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ধানমন্ডি ২৭

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!