যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের

কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM ৩৮
কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ৫

দুর্ঘটনার পর সড়কের পাশে পড়ে থাকা ড্রাম ট্রাক ও সিএনজি; ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতায় দুটি যানই সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্ঘটনার সময় সিএনজিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। আহত পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া হক বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর কাপাসিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!