যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি ককটেল উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ PM ৭৯
রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি ককটেল উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানে তল্লাশি চালানো হয়। সেখানে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতরে ককটেলগুলো পাওয়া যায়।

অভিযান শেষে উদ্ধার করা বিস্ফোরকগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

রাজশাহী ককটেল উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!