ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জর্ডান সীমান্ত ও আকাশসীমায় উত্তেজনার মধ্যে ইরান থেকে আসা পাঁচটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে জর্ডান।
জর্ডানের সরকারি বার্তা সংস্থায় প্রকাশিত এক সামরিক সূত্রের বরাতে জানানো হয়, দেশটির সেনাবাহিনী দক্ষতার সঙ্গে এসব ড্রোন ভূপাতিত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, এর আগে আইআরজিসি দাবি করে, তারা জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং হ্যাঙ্গারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
তবে আইআরজিসির এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ ধরনের পাল্টাপাল্টি সামরিক দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক কোনো মার্কিন ঘাঁটি সরাসরি হামলার শিকার হলে তা সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্র ইরান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!