যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ: হামলার প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০১:৫১ PM

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ: হামলার প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতের দাবি

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। একই দিনে পৃথক কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)ও তেরঙ্গা মিছিল বের করে।

কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে ইন্দো-বাংলা প্রেসক্লাবসহ রাজ্যের ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন। দুপুরে কলকাতা প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করা এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, একই দিনে বিজেপি কলকাতার শিয়ালদহ ও গোলপার্ক থেকে দুটি পৃথক তেরঙ্গা মিছিল বের করে। দুটি মিছিলই ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনের বিক্ষোভ চলাকালে ধর্মতলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার পর সংশ্লিষ্ট থানাগুলোতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

কলকাতা সাংবাদিকদের বিক্ষোভ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!