যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

কবিতা: তুমি আছো, তবুও নেই

ফাহামিদা খাতুন

ফাহামিদা খাতুন

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:১৯ PM

৩৭
কবিতা: তুমি আছো, তবুও নেই

কবিতার আলোকে প্রতীকী ছবি।

একদিন দূরত্ব বলতে কিছুই ছিল না,

তোমার হাতেই ছিল আমার সমস্ত পৃথিবী।

 

আজও তুমি আছো,

তবু মাঝখানে অদৃশ্য এক দেয়াল দাঁড়িয়ে আছে।

 

অভিযোগ করি না,

সময়েরও তো নিজস্ব কিছু নিয়ম আছে।

 

শুধু মাঝে মাঝে মনে হয়—

যে অধিকার একদিন নিঃশব্দে পেয়েছিলাম,

আজ সেটুকু স্পর্শও যেন অনুমতি চায়।

 

যদি সবকিছুই বদলানোর ছিল,

তবে এত আপন করে তুলেছিলে কেন?

কারণ হারিয়ে যাওয়ার কষ্টের চেয়েও কঠিন,

পাশে থেকেও আগের মতো না পাওয়ার বেদনা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!