যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ PM ৭২
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এনেছে দলটি। নতুন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সদস্যসচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তথ্য জানানো হয়। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

দক্ষিণের কমিটি পুনর্গঠনের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছিল। গত ১ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উত্তর শাখার দুই সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ওই কমিটিতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিবের দায়িত্ব পান সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

দক্ষিণ ও উত্তর—দুই মহানগর শাখার নতুন নেতৃত্ব নির্ধারণের মধ্য দিয়ে রাজধানীতে দলটির সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়েছে।

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!