যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয়ের দেড়শতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ PM ৫৪
হৃদয়ের দেড়শতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

সিলেট টেস্টে ব্যাট হাতে দেড়শ রান পূর্ণ করেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

প্রথম টেস্ট সেঞ্চুরির পর এবার দেড়শ রানের মাইলফলকও ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। একসময় ২০০ রানও অনিশ্চিত মনে হলেও হৃদয় ও তাইজুল ইসলামের জুটিতে বদলে গেছে ম্যাচের চিত্র।

শামার জোসেফের করা ইনিংসের ৮৪তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে দেড়শ রান পূর্ণ করেন হৃদয়। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর ব্যাট থেকে এসেছে ১৪টি চার ও পাঁচটি ছক্কা। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে বড় ইনিংসে রূপ দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই ব্যাটার।

সিলেট টেস্টের আগে মিরপুরে দুইবার বাজে শটে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। তবে এবার ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিচ্ছেন তিনি। দলের বিপর্যয়ের সময় একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেওয়ার পাশাপাশি সতীর্থদের নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন।

সাদমান ইসলামের চোটের কারণে একজন ব্যাটার কম নিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। ৫১ রানে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করেন হৃদয়। পরে ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাঁর জুটি থেকে আসে আরও ৪১ রান।

তবে ১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পর চাপে পড়ে স্বাগতিকরা। তখন বাংলাদেশের ইনিংস ২০০ রান পেরোবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হৃদয়। প্রতিবেদন লেখা পর্যন্ত এই জুটিতে অবিচ্ছিন্ন ৯০ রান যোগ হয়েছে। তাঁদের ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রানের ব্যবধান কমানোর চেষ্টা করছে বাংলাদেশ।

তাওহীদ হৃদয় হৃদয়ের ১৫০ রান বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!