যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

মিল্কভিটার দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:১৬ PM ৮৩
মিল্কভিটার দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

ছবি: সংগৃহীত

মিল্কভিটার পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। ৫ আগস্ট থেকে নতুন দাম কার্যকর হওয়ায় এখন প্রতি লিটার দুধ খুচরা বাজারে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

মিল্কভিটা কর্তৃপক্ষ জানিয়েছে, দুধ সংগ্রহ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি প্যাকেজিং, গোখাদ্য, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের খরচও বেড়েছে।

নতুন দামে ৫০০ মিলিলিটার স্ট্যান্ডার্ড দুধ ৬০ টাকা এবং টোন্ড মিল্ক ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে এগুলোর দাম ছিল যথাক্রমে ৫৫ ও ৫০ টাকা।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, উৎপাদন ব্যয় প্রতি লিটারে প্রায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের দামও ১ আগস্ট থেকে লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে।

তবে বাজারে প্রাণ, আড়ং ও ফার্মফ্রেশসহ কয়েকটি বেসরকারি ব্র্যান্ডের তরল দুধের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে।

মিল্কভিটার দুধ দুধের দাম মিল্কভিটা দুধের মূল্যবৃদ্ধি নিত্যপণ্য বাজারদর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!