যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ PM

২৪
বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা নেওয়া হবে ১১ আগস্ট ২০২৬।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

NationalUniversity NUExam2026

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!