যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১০:৫৬ AM

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির আহ্বান জানানো হয়েছে।

মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে সৃজনশীল এসব কাজ তৈরিতে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তৈরি করা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। অন্যদিকে রিলস হতে হবে শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে পাঠাতে হবে।

এ ছাড়া অংশগ্রহণকারীদের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

মাউশি আরও জানিয়েছে, যারা এরই মধ্যে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা দেশের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!