ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এর আগে আন্দোলনকারীদের সমর্থনে কথা বলার পর এবার তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের উদ্বেগের মধ্যে না থেকে পরিবারের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সালমান লিখেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন। তার বিশ্বাস, প্রশ্নফাঁসের ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে ফিরে যেতে এবং বাবা-মায়ের দুশ্চিন্তা কমাতে।
একই সঙ্গে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন কর্মসূচি শেষ করার আহ্বান জানান সালমান। তিনি বলেন, দীর্ঘ সময় অনশনে না থেকে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য শক্তি ধরে রাখা উচিত।
এর আগে সালমান খান শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার বিষয়টি প্রশংসনীয়। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর সমস্যা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
সালমানের আগের বক্তব্যে অনেকেই মনে করেছিলেন, তিনি আন্দোলনকারীদের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে পরবর্তী বার্তায় শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানানোয় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের একাংশ এই পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ তার নতুন বার্তাকে দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে আগের বক্তব্যের সঙ্গে পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সালমান খান শিক্ষার্থী আন্দোলন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!