যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

সুপার টাইফুন ‘বাভি’র আঘাতের আশঙ্কা গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ PM

৩৩
সুপার টাইফুন ‘বাভি’র আঘাতের আশঙ্কা গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি শিগগিরই সুপার টাইফুনে রূপ নিতে পারে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের অন্তত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের ঘরবাড়ি সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইফুন বাভি বর্তমানে মার্শাল দ্বীপপুঞ্জউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে, বর্তমানে ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি ২০৩ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমুখী অগ্রসর হওয়ার সময় বাভি আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা ২৭৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমমানের শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত।

পূর্বাভাস অনুযায়ী, কিছুটা দুর্বল হওয়ার পর ৬ জুলাই (সোমবার) সকালে টাইফুনটি গুয়ামউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

বাভি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!