ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার সমুদ্রবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় একটি সামুদ্রিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার (১৫ জুলাই) সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বন্দর ও সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার শিকার স্থাপনাটি একটি বেসামরিক সামুদ্রিক পর্যবেক্ষণ কেন্দ্র, যা সমুদ্রে জেলেদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হতো। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে একটি গম সংরক্ষণাগার (সাইলো) এবং আরও একটি স্থাপনায়ও রাতভর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে। তিনি সতর্ক করে বলেন, তেহরান দ্রুত আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুসহ কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সংঘাত প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হলেও, পরবর্তী সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সেই সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইরান ইতোমধ্যে জাতিসংঘে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরান মার্কিন যুক্তরাষ্ট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!