যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন গন্তব্য: বগুড়া ও খুলনায় যাত্রা শুরু ইল্লিয়ীনের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১০:৩৫ PM

৬৬
ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন গন্তব্য: বগুড়া ও খুলনায় যাত্রা শুরু ইল্লিয়ীনের

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর উদ্বোধনের পর ক্রেতাদের ভিড়। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন এবার উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর বগুড়া এবং দক্ষিণাঞ্চলের প্রধান নগরী খুলনায় তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু করেছে। সম্প্রতি বগুড়ার প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা ও খুলনার সোনাডাঙ্গায় আলাদা আয়োজনে স্টোর দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি দুই শহরেই পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজন করে, যেখানে ক্রেতা ও ফ্যাশনপ্রেমীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

নতুন চালু হওয়া বগুড়া মাল্টি-ব্র্যান্ড স্টোরটি শহরের শহীদ আব্দুল জব্বার রোডে অবস্থিত অ্যামিক্যাস প্লাজায় স্থাপন করা হয়েছে। এই স্টোরে ০৮ থেকে ১২ মার্চ পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং উদযাপন করা হয়। আধুনিক স্থাপত্যশৈলী, নান্দনিক ইন্টেরিয়র এবং প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতার সমন্বয়ে স্টোরটি শুধু কেনাকাটার স্থান নয়, বরং ফ্যাশনপ্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

অন্যদিকে খুলনার সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে চালু হওয়া ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরেও ০৬ থেকে ১০ মার্চ পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের ডিজাইন ও সুপরিকল্পিত ইন্টেরিয়র সাজসজ্জার মাধ্যমে এই স্টোরটিও ক্রেতাদের জন্য একটি আধুনিক শপিং পরিবেশ নিশ্চিত করছে।

ইল্লিয়ীন ইতোমধ্যে দেশের বিভিন্ন শহরে তাদের লাক্সারি লাইফস্টাইল পণ্যের উপস্থিতি বিস্তার করেছে। বগুড়া ও খুলনায় এই নতুন স্টোর চালুর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের সম্প্রসারণ কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। স্টোর দুটিতে একই ছাদের নিচে ক্রেতারা মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং বিভিন্ন ফ্যাশন অ্যাকসেসরিজের সমৃদ্ধ সংগ্রহ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন ইন-স্টোর আয়োজন ও বিশেষ চমকের ব্যবস্থাও রাখা হয়।

স্টোর উদ্বোধন প্রসঙ্গে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “বগুড়া ও খুলনায় ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে সামনে রেখে আমরা এই মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছি। গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আমরা শুধু একটি ইভেন্ট আয়োজন করছি না, বরং ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই।”

ইল্লিয়ীন কর্তৃপক্ষ জানায়, বগুড়া ও খুলনায় ব্র্যান্ডটির যাত্রা তাদের সম্প্রসারণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ফ্যাশনপ্রেমী সকল ক্রেতা ও দর্শনার্থীদের নতুন এই স্টোরগুলো ঘুরে দেখার জন্য তারা আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

ইল্লীয়েন ফ্যাশন ব্রান্ড বাংলাদেশ লাইফস্টাইল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!