স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।
আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। ঘোষিত তালিকায় ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন।
রোববার রাজধানীর বাংলামোটর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি মাঠপর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে বিভিন্ন জেলার নেতা-কর্মীদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলায় মোহাম্মদ হুসাইন এবং চাঁদপুর সদর উপজেলায় রশিদকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া মতলব উত্তর উপজেলায় ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আমিনুল হক এবং হোমনা পৌরসভায় মেয়র পদে রাজু সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দলটির নেতারা জানান, স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক ও সংগঠনের গ্রহণযোগ্যতা বিবেচনা করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক অঙ্গনে নিজেদের আরও সক্রিয় করতে চায় বলে ধারণা করা হচ্ছে।
এনসিপি প্রার্থী তালিকা উপজেলা নির্বাচন ২০২৬ পৌরসভা নির্বাচন বাংলাদেশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!