যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের বিক্ষোভের পেছনে জামায়াতের ভূমিকা দেখছেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ PM ৪৮
আওয়ামী লীগের বিক্ষোভের পেছনে জামায়াতের ভূমিকা দেখছেন রাশেদ খান

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বিক্ষোভ কর্মসূচি পালনের যে সাহস দেখাচ্ছে, এর পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমেই আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রাশেদ খান। পরে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন তিনি। র‍্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় আওয়ামী লীগ ও জামায়াত প্রসঙ্গে এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল। তাঁর ভাষ্য, এবারও জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতের নেতারা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে আপত্তি না থাকার কথা জানাচ্ছেন। তবে তাঁর দাবি, দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাশেদ খান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!