যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল

উজ্জ্বল রায়, নড়াইল

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ PM ১০৪
নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: সবুজ নিশান

নড়াইল সদর উপজেলার মির্জাপুর জোড়া ব্রিজ এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) নড়াইল সদর থানার ১২ নম্বর বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. সুজন মিয়া (২৪)। তিনি মির্জাপুর সরদার বাড়ির বাসিন্দা এবং তার বাবার নাম মতলেব শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর থানার এসআই মফিজ মোল্লা, এএসআই নাহিদ নিয়াজ ও এএসআই রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স মির্জাপুর জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন মিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!