যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে

হাওরে মাছ ধরার সময় বজ্রপাত, প্রাণ গেল নিউটন দাসের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ PM ৬১
হাওরে মাছ ধরার সময় বজ্রপাত, প্রাণ গেল নিউটন দাসের

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে হাওরে মাছ ধরছিলেন তিনি। বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নিউটন দাস চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে হাওরের দিকে যান তিনি। পরে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিউটন দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তিনি এক সন্তানের বাবা ছিলেন। আকস্মিক এ ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও শোক প্রকাশ করেছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!