যাত্রাবাড়ীর সনটেক এলাকার সড়ক থেকে যুবকের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর সনটেক এলাকায় সড়ক থেকে রাব্বি (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে একটি সুপার শপের সামনের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাব্বির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বি স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজধানীর শনির আখড়ায় বসবাস করতেন। যাত্রাবাড়ীতে তিনি তার বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।
যাত্রাবাড়ী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!