যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ PM ৬৪
মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর প্রধান সড়কের সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ককটেল দুটি ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!