যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

চারঘাটে পড়ে থাকা বিদেশি অস্ত্র উদ্ধার, মিলল গুলি-ম্যাগাজিন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ PM ৫৮
চারঘাটে পড়ে থাকা বিদেশি অস্ত্র উদ্ধার, মিলল গুলি-ম্যাগাজিন

চারঘাটে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন এসআরবি-৫-এর সদস্যরা।

এসআরবি সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি অস্ত্র পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি গুলি এবং একটি ম্যাগাজিন পাওয়া যায়। সেগুলো সেখানেই পরিত্যক্ত অবস্থায় ছিল।

বৃহস্পতিবার সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

তবে উদ্ধার করা অস্ত্রগুলো কার এবং কীভাবে সেগুলো ওই স্থানে পড়ে ছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!