যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ১ হাজারের বেশি ভারতীয় সিরাপ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ PM | সর্বশেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ PM ৫০
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ১ হাজারের বেশি ভারতীয় সিরাপ

ছবি:সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ১৩ বোতল ভারতীয় সিরাপ এবং ১১ কেজি গাঁজা।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৫৯/১ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েবে সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৮৯ বোতল ভারতীয় সিরাপ এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

পরে শনিবার ভোরে একই বিওপির আওতাধীন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫৬/৬ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে কচুয়ারপোতা কবরস্থান এলাকায় নায়েবে সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান সীমান্তে মাদক উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!