যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ PM ৩৮
চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

সংগৃহীত ছবি

যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে।

আহত দুই শিক্ষার্থী হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) এবং অসিম উদ্দীনের ছেলে ফাহিম (১৫)। তারা দুজনও চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুবায়ের, লিখন ও ফাহিম একটি মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ফাঁসতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএম দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!