যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

ওয়ারফেজের নতুন অ্যালবাম আসছে, প্রকাশ হলো প্রথম গান ‘গিরগিটি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০১:৫২ PM ৮৭
ওয়ারফেজের নতুন অ্যালবাম আসছে, প্রকাশ হলো প্রথম গান ‘গিরগিটি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। এটি হবে ব্যান্ডটির অষ্টম স্টুডিও অ্যালবাম। তবে এখনো অ্যালবামের নাম প্রকাশ করা হয়নি। সব গান প্রকাশের পর অ্যালবামের নাম জানানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।

নতুন এই অ্যালবামে মোট ১২টি গান থাকবে। এরই মধ্যে অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’ প্রকাশ করা হয়েছে। গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

ব্যান্ড সূত্রে জানা গেছে, চলতি বছরে আরও এক থেকে দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। বাকি গানগুলো পর্যায়ক্রমে আগামী বছর প্রকাশ করা হবে।

ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানিয়েছেন, দেশে ও দেশের বাইরে একাধিক কনসার্ট ও ট্যুর থাকায় একসঙ্গে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আশা করছেন তারা।

এদিকে নতুন অ্যালবামের পাশাপাশি আন্তর্জাতিক কনসার্ট নিয়েও ব্যস্ত রয়েছে ওয়ারফেজ। আগামী ৯ জুলাই যুক্তরাজ্য সফরে যাবে ব্যান্ডটি। সেখানে লন্ডনে ১১ জুলাই ও ১৯ জুলাই দুটি কনসার্টে অংশ নেবে তারা। এরপর ২৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সফরেও যাবে দলটি।

দীর্ঘদিনের সংগীতযাত্রায় ওয়ারফেজ বাংলাদেশের রক সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যান্ড হিসেবে পরিচিত। নতুন অ্যালবাম ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস।

ওয়ারফেজ নতুন অ্যালবাম গিরগিটি গান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!