যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

রাজধানীর

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতারণার অভিযোগে ৩ জন আটক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ PM
সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতারণার অভিযোগে ৩ জন আটক

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনসারের অভিযান; ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবু বক্কর সিদ্দিক (৪৮), মাহমুদা খাতুন (৪০) ও মোছা. মনিকা (৩০)। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরেবাংলা নগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে অভিযান চালানো হয়। এ সময় রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় ওই তিনজনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হাসপাতালের অনুমোদিত কর্মকর্তা বা কর্মচারী নন বলে জানতে পেরেছে আনসার। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত খরচের তুলনায় বেশি টাকা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া হাসপাতালের বাইরে থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর কথা বলে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে আনসার।

অভিযান পরিচালনায় মামুন-অর-রশিদকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মো. শফিকুল ইসলাম।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!