যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে

মাধবপুরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ PM
মাধবপুরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতের প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এলাকায় বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ি থেকে আন্দিউড়া এলাকার ফসলের মাঠের দিকে যাচ্ছিলেন লিটন। পথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে লিটনকে মৃত ঘোষণা করেন।

নিহত লিটন তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

হবিগঞ্জ মাধবপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!