সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত সংবাদের ছবি; ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনি ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত সংবাদ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের নামে প্রচারিত ওই খবরে দাবি করা হয়, আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালে পরীমনিকে মোবাইলে নক করেছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন।
ছড়িয়ে পড়া ছবিতে সংবাদটির শিরোনাম হিসেবে লেখা হয়েছে, ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি’। সেখানে প্রতিবেদক হিসেবে ‘নিজস্ব প্রতিবেদক’-এর নাম উল্লেখ করা হয়েছে।
কথিত সংবাদে পরীমনির বক্তব্য হিসেবে আরও দাবি করা হয়, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলে নক করেছিলেন এবং বিদেশে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এসব বক্তব্য পরীমনি প্রকাশ্যে দিয়েছেন কি না, তা যাচাই করে দেখা হয়েছে।
যাচাইয়ে পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য বা তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, প্রচারিত দাবির পক্ষে তার প্রকাশ্য সোশ্যাল মিডিয়া কার্যক্রমে কোনো তথ্য মেলেনি।
এরপর বাংলাদেশ প্রতিদিনের প্ল্যাটফর্মগুলোতেও খোঁজ করা হয়। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন কোনো প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি।
শুধু সংবাদটির অস্তিত্ব নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতাও যাচাই করা হয়। একাধিক এআই ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করে ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করা হয়েছে।
ফলে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সেই দাবির নির্ভরযোগ্য প্রমাণ নয়। যাচাইয়ের তথ্য অনুযায়ী, প্রচারিত ছবিটি বাস্তব সংবাদপত্রের ছবি নয়; এটি এআই দিয়ে তৈরি।
পরীমনি আসিফ মাহমুদ এআই
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!