যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০১:০৮ PM

২৫
সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার ওটিটিতে

ছবি: সংগৃহীত

সামান্থা রুথ প্রভু অভিনীত তেলেগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’ প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। অ্যাকশন ও পারিবারিক নাটকের মিশেলে তৈরি এই সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে। এটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা প্রথম নারীপ্রধান তেলেগু চলচ্চিত্র।

প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর, ১৭ জুলাই ২০২৬ থেকে সিনেমাটি জিওহটস্টারে স্ট্রিমিং শুরু হবে। দর্শকরা তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি দেখতে পারবেন। তবে আপাতত হিন্দি ডাব সংস্করণ মুক্তির কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিনেমার গল্পে দেখা যাবে স্বর্ণা নামের এক নারীকে, যার চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর পরিবারের সঙ্গে থাকতে এসে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চলাকালেই তার অতীত থেকে ফিরে আসে এমন একজন, যে তার লুকিয়ে রাখা সহিংস অতীত সম্পর্কে সব জানে। নিজের বর্তমান জীবন ও পরিবারের সম্মান রক্ষায় স্বর্ণাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং সেখান থেকেই গল্পে আসে একের পর এক নাটকীয় মোড়।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী ও মঞ্জুষা মুক্কাভিল্লি। ছবির সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে ‘মা ইন্টি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি রুপি আয় করে ইতিহাস গড়ে। এই সাফল্যের পর সামান্থা জানান, অনেকেই মনে করেছিলেন নারীপ্রধান সিনেমা বাণিজ্যিকভাবে সফল হবে না। তবে দর্শকদের ভালোবাসাই সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

Samantha Ruth Prabhu Maa Inti Bangaram

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!