নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’ নিয়ে টেইলর সুইফট; ছবি: সংগৃহীত
নতুন গান নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন পপতারকা টেইলর সুইফট। ‘পেশেন্ট জিরো’ শিরোনামের তাঁর নতুন সিঙ্গেল আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হবে।
গানটির মুক্তির খবর নিজেই জানিয়েছেন সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ভক্তদের উদ্দেশে জানান, নতুন সিঙ্গেলটি প্রকাশের বিষয়টি জানাতে তিনি বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন। এ ঘোষণার মাধ্যমে গানটির মুক্তির তারিখও নিশ্চিত করেছেন এই মার্কিন গায়িকা।
নতুন সিঙ্গেল প্রকাশের পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে। টেইলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে গানটির সীমিত সংস্করণের সিডির প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে সীমিত সময়ের জন্য তিন ধরনের লিমিটেড এডিশন সিডি অর্ডার করা যাবে। তবে প্রি-অর্ডারের সুযোগ থাকবে মাত্র ২৪ ঘণ্টা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ভক্তদের অর্ডার সম্পন্ন করতে হবে।
প্রি-অর্ডার করা সিডিগুলো ১৩ অক্টোবর থেকে ক্রেতাদের কাছে পাঠানো শুরু হবে। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশের কয়েক সপ্তাহ পর হাতে পাওয়া যাবে এর সিডি সংস্করণ।
তবে ‘পেশেন্ট জিরো’ গানের বিষয়বস্তু বা এর পেছনের গল্প সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি টেইলর সুইফট। ফলে গানটি প্রকাশের আগ পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে ভক্তদের আগ্রহ থাকছে।
টেইলর সুইফট পপতারকা মার্কিন গায়িকা পেশেন্ট জিরো
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!