যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

অমিতাভ বচ্চনের হাঁটুতে চোট, শুটিংয়ে পড়ে গিয়ে আহত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ PM ৪১
অমিতাভ বচ্চনের হাঁটুতে চোট, শুটিংয়ে পড়ে গিয়ে আহত

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সাম্প্রতিক একটি ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্বে তাঁকে স্বাভাবিকের তুলনায় ভিন্নভাবে অনুষ্ঠানের সূচনা করতে দেখা গেছে। পরে অনুষ্ঠানের মঞ্চেই নিজের আঘাতের বিষয়টি জানিয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

সাধারণত প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচিত সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু করেন অমিতাভ। তবে এবারের পর্বে তাঁকে শুরু থেকেই সঞ্চালকের চেয়ারে বসে থাকতে দেখা যায়। দর্শকদের উদ্দেশে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, আগের দিন একটি শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান।

ওই ঘটনায় তাঁর বাঁ হাঁটুতে আঘাত লাগে। চোটের কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে বসেই অনুষ্ঠানের মনোলগ শুরু করেন তিনি।

তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে দর্শকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ভাষ্য অনুযায়ী, আঘাতটি গুরুতর নয় এবং এ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

প্রতিযোগীদের স্বাগত জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়ে তাঁদের অভ্যর্থনা জানানোর কথা জানিয়েছেন তিনি। চোটের মধ্যেও অনুষ্ঠানের কাজ চালিয়ে যাওয়ার এই পেশাদার মনোভাব দেখে সেটে উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা করতালি দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!