যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭ PM ৭৪
স্বাধীনতা দিবসে মুক্তি পাবে রায়হান রাফীর ‘আন্ধার’

রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন নির্মাতা।

এক ভিডিও বার্তায় সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। সেখানে বলা হয়, আগামী বছর ঈদের সময়ও নয়, বরং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘আন্ধার’।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা রায়হান রাফী জানান, অক্টোবরেই সিনেমাটি দর্শকের সামনে আনা সম্ভব হলেও এতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। আর সিনেমাটির ভিজ্যুয়াল কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চান না তিনি। এ কারণেই অক্টোবর বা ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৬ মার্চকে মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় অভিনেতা চঞ্চল চৌধুরী দর্শকদের আরও কিছুদিন পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন- আর কিছুদিন সঙ্গে থাকেন।’

‘আন্ধার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অভিনয়শিল্পীকে।

রায়হান রাফী আন্ধার স্বাধীনতা দিবস সিয়াম আহমেদ চঞ্চল চৌধুরী নাজিফা তুষি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!