যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি-কে সংবর্ধনা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ PM ১৬৮
আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি-কে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এবং সিআইপি সম্মাননা উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ও তাঁদের পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে এই সভার আয়োজন করা হয়।

পটিয়ার কৃতি সন্তান ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ আবুল বশর দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়। শারজাহর হোদাবিয়া রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি (কেন্দ্রীয় সদস্য ও আহ্বায়ক কমিটি, ইউএই বিএনপি; সিনিয়র সহ-সভাপতি, আবুধাবি বিএনপি এবং সাবেক প্রধান উপদেষ্টা, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, ইউএই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ ইউএই-র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু, ইউএই বিএনপির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএই-র উপদেষ্টা মোহাম্মদ সাইদুল জাভেদ এবং সাবেক উপদেষ্টা নুরুল করিম বাবলু।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএই-র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা বিএনপি নেতা শওকত আলী সাকিব। মাওলানা জাহাঙ্গীর আলমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শহীদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!