যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ইকাতেরিনবার্গে শেষ হলো আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ PM | সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ PM ১৭
ইকাতেরিনবার্গে শেষ হলো আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬

ইকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার ইকাতেরিনবার্গে শেষ হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মূল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নেন।

‘Follow Your Dream’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া তরুণদের রাশিয়ায় আসা এবং উৎসবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

লাভরভ তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যুব উৎসব বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং প্রচলিত ধারণা ও কুসংস্কার কাটিয়ে উঠতে সহায়তা করে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া সুযোগ ও সম্ভাবনার দেশ এবং বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ধারাটি অব্যাহত রাখতে তাঁর দেশ প্রস্তুত।

সমাপনী আয়োজনে বক্তব্যের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন শিল্পী ও ব্যান্ড অংশ নেয়। সাংস্কৃতিক পরিবেশনায় রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন এলাকার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ থেকে অংশ নেন ৭৪ প্রতিনিধি

এবারের বিশ্ব যুব উৎসবে বাংলাদেশ থেকে ৭০ জন যুব প্রতিনিধি ও চারজন গণমাধ্যমকর্মী অংশ নেন। ফলে বাংলাদেশের মোট ৭৪ জন প্রতিনিধি এ আয়োজনে অংশগ্রহণ করেন।

রাশিয়ার জাতীয় প্রকল্প ‘Youth and Children’-এর আওতায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে উৎসবটি আয়োজন করা হয়। যুববিষয়ক রুশ কেন্দ্রীয় সংস্থা রসমোদোলেজের তত্ত্বাবধানে এবং World Youth Festival Directorate-এর সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

১৭ সেপ্টেম্বরও উৎসবের কিছু আনুষ্ঠানিক কার্যক্রম চলার কথা থাকলেও মূল সমাপনী পর্ব ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

রাশিয়া বিশ্ব যুব উৎসব আন্তর্জাতিক যুব উৎসব ইকাতেরিনবার্গ সার্গেই লাভরভ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!