যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে বিজিবিকে আরও কার্যকর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৫ PM ৫৩
সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে বিজিবিকে আরও কার্যকর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধেও নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা ও বাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। পরে তিনি সীমান্ত পরিস্থিতি ও বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বাহিনীকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধেও আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজিবির কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বিজিবিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি রাষ্ট্রপতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!