যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

রাজা হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোক জানালেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৬ PM | সর্বশেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৭ PM ৫৪
রাজা হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোক জানালেন মঈন খান

ছবি: সংগৃহীত

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

গত ২৮ আগস্ট রাজা পঞ্চম হারাল্ড মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশের জন্য ঢাকায় নরওয়ের দূতাবাসে শোকবই স্বাক্ষরের আয়োজন করা হয়।

শোকবইয়ে স্বাক্ষরের সময় মন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!